অপরাধ সময় ঃ- রফিকুল ইসলাম
মাদারীপুর প্রতিনিধি ঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আজ সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) দুপুরে অংশ নিয়ে মাদারীপুর -৩ আসনের নবাগত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, “এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”
কালকিনি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন । সভায় পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নবাগত এমপি হয়ে আনিসুর রহমান তালুকদার কখন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি কালকিনি থানার অফিসার ইন সার্চকে নিয়মিত অভিযান জোরদার করার নির্দেশ দেন এবং জনভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে এমপি তা গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। বিশেষ করে কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও চুরি-ডাকাতি রোধে কঠোর নজরদারির কথা উল্লেখ করেন।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি সাইফ উল আরেফিন বলেন, প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে নিয়মিত মনিটরিং করা হবে।
আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে নবাগত এমপি আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব।”