নিজস্ব প্রতিবেদক,
বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নস্থ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পশ্চিম পাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুমুল মারধর, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা একটি মাছ ধরার ট্রলার ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, (২৪ মার্চ ২০২৬) তারিখ বিদ্যুৎ কেন্দ্রের পশ্চিম পাশের এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালালে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলাকারীরা ওই এলাকার একটি দোকান ভাঙচুর চালায় এবং দোকানের মালামাল লুট করে নেয় বলে ভুক্তভোগী দাবি করেছেন।এবং একটি ট্রলার জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
অপরদিকে স্থানীয় ইউপি সদস্য জাহিদ খান বলেন, এলাকায় একটু দোকানে মাদক ব্যবসা সহ অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল বিগত দিন থেকেতার প্রতিবাদ করতে গেলে আমার উপরে চড়াও হয় পরে। স্থানীয় লোকজন নিয়ে তাদেরকে নিষেধ করলে আমাদের উপর হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমি সহ স্থানীয় লোকজন একটি ট্রলার এবং মাদক সেবনের সরঞ্জামাদি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে আনি পরবর্তীতে প্রশাসনের কাছে হস্তান্তরকারী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) জানান, “খবর পাওয়ার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ট্রলার উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।