ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
মাদারীপুরে ২৫ প্রার্থী মধ্যে জামানত হারালেন ১৭ প্রার্থী
মাদারীপুর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি আসনে ২৫ প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। এর মধ্যে ১৭ জন প্রার্থীই ভোট কম পাওয়ায় তাদের জামানত হারিয়েছেন। মাদারীপুর-১ আসনে ১০ জনের মধ্যে ৭ জন, মাদারীপুর-২ আসনে ১০ জনের মধ্যে ৭ জন এবং মাদারীপুর-৩ আসনে ৫ জনের মধ্যে ৩ জনই জামানত হারিয়েছেন।
মাদারীপুর-১ আসনে ১০২ টি কেন্দ্র ও পোস্টাল ভোটারসহ মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ২ শত ৮৯। নির্বাচনে ভোট দিয়েছে ১ লাখ ৮২ হাজার ৭ শত ১০ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৭ শত ১৯টি। প্রদত্ত ভোটে শতকরা হার ৫৬.৩৪%। এই আসনে প্রার্থী ছিল ১০ জন। এদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকসা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা ৬৪ হাজার ৯ শত ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি’র ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার ৬৪ হাজার ৫ শত ২৮ ভোট পেয়ে ২য় অবস্থানে আছেন। বিএনপি’র বিদ্রোহী (স্বতন্ত্র জাহাজ) প্রার্থী কামাল জামান মোল্লা ৩৬ হাজার ৫ শত ৬৪ ভোট পেয়ে ৩য় অবস্থানে আছেন। বাকী ৭ জন প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন। এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাতা) আকরাম হোসাইন ৬ হাজার ২ শত ৫ ভোট, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির (কাস্তে) আবদুল আলী ২০৮ ভোট, জাতীয় পার্টির (লাঙ্গল) মোহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু ১৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী (হরিণ) মো. ইমরান হাসান ২৪৭ ভোট, বাংলাদেশ লেবার পার্টি (আনারস) মো. হাফিজুর রহমান ৬৯ ভোট, গণঅধিকার পরিষদের (ট্রাক) রাজিব মোল্লা ৩ হাজার ২৬ ভোট, বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র ফুটবল) সাজ্জাত হোসেন সিদ্দিকী ৩ হাজার ৫৯ ভোট পেয়েছেন।
মাদারীপুর-২ আসনে ১৪৫ টি কেন্দ্র ও পোস্টাল ভোটারসহ মোট ভোটার ৪ লাখ ৩৬ হাজার ২ শত ৩২। নির্বাচনে ভোট দিয়েছে ১ লাখ ৯২ হাজার ১ শত ৬৪ জন। ভোট বাতিল হয়েছে ৬ হাজার ৪ শত ৯৪টি। প্রদত্ত ভোটে শতকরা হার ৪৪.০৫%। এই আসনে প্রার্থী ছিল ১০ জন। এদের মধ্যে বিএনপি’র ধানের শীষ প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭ শত ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র কলস) প্রার্থী মিল্টন বৈদ্য ৪৬ হাজার ৪ শত ৭৬ ভোট পেয়ে ২য় অবস্থানে ও বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকসা) প্রার্থী আব্দুস সোবাহান ৩৬ হাজার ১ শত ৬৯ ভোট পেয়ে ৩য় অবস্থানে আছে। এছাড়া বাকী ৭ প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাতা) আলী আহমাদ চৌধুরী ১৬ হাজার ৮ শত ৬৫ ভোট, স্বতন্ত্র (হরিণ) মুহাঃ কামরুল ইসলাম সাঈদ ১৪ হাজার ৫ শত ১৯ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (কাঁচি) মোহাম্মদ দিদার হোসেন ১২৮ ভোট, জাতীয় পার্টি (লাঙ্গল) মো. মহিদুল ইসলাম ৬৪৬ ভোট, স্বতন্ত্র (ঘোড়া) মো. রেয়াজুল ইসলাম ২ হাজার ৭ শত ৭৯ ভোট, স্বতন্ত্র (মটর সাইকেল) শহিদুল ইসলাম খাঁন ৬ হাজার ৪৩ ভোট, বাংলাদেশ কল্যাণ পার্টি (হাত ঘরি) সুবল চন্দ্র মজুমদার ৩০১ ভোট পেয়েছেন।
মাদারীপুর-৩ আসনে ১৩৪ টি কেন্দ্র ও পোস্টাল ভোটারসহ মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৮ শত ৬। নির্বাচনে ভোট দিয়েছে ২ লাখ ১ হাজার ২ শত ৩৭ জন। ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৪ শত ৭৫টি। প্রদত্ত ভোটে শতকরা হার ৫১.৮৯%। এই আসনে প্রার্থী ছিল ৫ জন। এদের মধ্যে বিএনপি’র (ধানের শীষ) প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৬ হাজার ১ শত ৮৮ ভোট পেয়ে বিজয়ী হায়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর (দাড়িপাল্লা) প্রার্থী মো. রফিকুল ইসলাম ৮৪ হাজার ৬ শত ৪৬ ভোট পেয়ে ২য় অবস্থানে আছেন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ (মই) আমিনুল ইসলাম ৩৬৩ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) নিতাই চক্রবর্তী ২ হাজার ৫ শত ৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মো. আজিজুল হক ১৩ হাজার ৫৮ ভোট পেয়েছেন। এই ৩ প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন।