অপরাধ সময় ঃ
১. ভোট শুরুর আগে-
• কেন্দ্রে উপস্থিত ব্যালট পেপারের মোট সংখ্যা জেনে নিন।
• ব্যালট বাক্স খালি আছে কি না, সিল ঠিকভাবে লাগানো হয়েছে কি না তা নিশ্চিত করুন।
• দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের সঙ্গে প্রাথমিক হিসাব মিলিয়ে নিন।
২. ভোট চলাকালীন-
• ভোটার পরিচয় যাচাই ঠিকভাবে হচ্ছে কি না নজরে রাখুন।
• মুখমণ্ডল ঢেকে কেউ ভোট দিতে এলে নিয়ম অনুযায়ী পরিচয় স্পষ্ট করার দাবি জানান।
• সন্দেহজনক কোনো তৎপরতা হলে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারকে জানান।
• শান্ত থাকুন, উত্তেজনা বা বিতর্কে জড়াবেন না।
৩. ব্যালট ও সিল সংক্রান্ত সতর্কতা-
• ব্যালট পেপার যেন বাইরে না যায় বা বাইরে থেকে না আসে, সে বিষয়ে কড়া নজর রাখুন।
• কোনো নকল সিল বা অননুমোদিত কাগজ ব্যবহার হচ্ছে কি না খেয়াল করুন।
৪. ভোট শেষ হওয়ার পর-
• অবশিষ্ট ব্যালট পেপারের সংখ্যা নিজে গুনে দেখুন।
• ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালটের হিসাব লিখিতভাবে মিলিয়ে নিন।
• ব্যালট হিসাবের কাগজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর অবশ্যই নিন।
৫. ভোট গণনা-
• গণনার সময় উপস্থিত থাকুন।
• গণনার ফলাফল ব্যালট হিসাবের সঙ্গে মিলিয়ে দেখুন।
• কোনো অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে লিখিত আপত্তি জানান।
৬. আচরণ ও শৃঙ্খলা-
• কোনো ধরনের বি’শৃঙ্খ’লা সৃষ্টি করবেন না।
• আইন ও নিয়মের ভেতর থেকেই সব আপত্তি ও দাবি তুলুন।
• আপনার দায়িত্ব হলো ভোট ও ফলাফল রক্ষা করা, সংঘা’তে জড়ানো নয়। 🤝🇧🇩