বাসাবো পূর্ব নন্দীপাড়ায় নামবিহীন মিষ্টির কারখানা: অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, নেই বিএসটিআই অনুমোদন

অপরাধ সময় ঃ- বিশেষ প্রতিনিধি :

রাজধানীর বাসাবো পূর্ব নন্দীপাড়ায় একটি নামবিহীন মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুত করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে নিম্নমানের ও সন্দেহজনক গরুর দুধ ব্যবহার করে মিষ্টি তৈরি করা হচ্ছে। উৎপাদন কক্ষে নেই পর্যাপ্ত পরিচ্ছন্নতা, কর্মীদের পরনে নেই স্বাস্থ্যসম্মত পোশাক কিংবা সুরক্ষা সরঞ্জাম। খোলা জায়গায় সংরক্ষণ করা হচ্ছে কাঁচামাল, যা সহজেই দূষিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

কারখানা কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদনের কাগজপত্র চাওয়া হলে তারা কোনো বৈধ সনদ বা লাইসেন্স প্রদর্শন করতে পারেননি। এতে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কারখানার মালিক তৌহিদ রহমান নিজেকে একজন ‘প্রভাবশালী নেতা’ হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, গণমাধ্যমকে কোনো বিষয়ে জানাতে তিনি বাধ্য নন। এমনকি তিনি আরও বলেন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *