-
মাদারীপুর প্রতিনিধি ঃঅপরাধ সময় ঃ -রফিকুল ইসলাম
মাদারীপুরের কালকিনিতে জেলা পরিষদের সাবেক সদস্য মীর মামুনের বসতবাড়িতে থাকা গাছপালা কেটে রাস্তার নির্মানের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বন্ধ হয়ে যায় কার্যক্রম। মঙ্গলবার দুপুরে কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের ‘পূয়ালী মজিদবাড়ি’ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাবুল চৌকিদার কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পলাতক রয়েছেন জেলা পরিষদের সাবেক সদস্য মীর মামুন। তার বাড়ির পেছনে কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবুল চৌকিদার-এর বসবাস। হাবুলের বাড়িতে যাতায়াত পথের সুবিধার্থে মীর মামুনের বাড়ির গাছপালা কর্তণ করা হয়। পরে সেখানে রাস্তা নির্মাণ কাজ শুরু করেন হাবুলের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালকিনি থানার ওসিসহ পুলিশের একটি দল। বন্ধ হয়ে যায় রাস্তা নির্মাণ কার্যক্রম।
এ ব্যাপারে মীর মামুন মুঠোফোনে জানান, ‘আমি অনেকদিন ধরে এলাকায় নেই। কিন্তু আমার বাড়ির গাছপালা কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে। আমার ব্যক্তিগত জমির উপর এভাবে রাস্তা নির্মাণ করতে দিবো না। আমি প্রশাসনের সহযোগিতা চাই।’
অভিযোগ অস্বীকার করে হাবুল চৌকিদার বলেন, ‘এসব মিথ্যা কথা। আমি কারো জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করিনি। আর কোন গাছপালাও কর্তণ করিনি। পুলিশও ব্যাপারটা জানে।’
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, ‘হাবুল চৌকিদারের বাড়িসহ আরো ২৫-৩০টি পরিবার এই পথ দিয়ে যাতায়াত করেন। পুকুরপাড় দিয়ে মাটি ভরাট করে চলাচলের পথ সহজ করার ইচ্ছা ছিল। কাজ শুরুও হয়েছিল স্থানীয়রা। থানা পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গেলে কাজ বন্ধ হয়ে যায়। কারো ব্যক্তিগত জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করতে হলে সমঝোতার মাধ্যমে করা যেতো। জোড়পূর্বক রাস্তা নির্মানের ফলে আইনশৃঙ্খলার অবনতি হতে দেওয়া হবে না