নিজস্ব প্রতিবেদক:-রাজধানীর একটি এলাকাকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত করার আহ্বান জানিয়েছেন সাবেক তিনবারের কাউন্সিলর আলহাজ্ব বাদল সরদার। তিনি বলেন, “সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত এলাকা গড়তে চাই এই লক্ষ্য নিয়েই এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে।

তিনি “মাদককে না বলি” স্লোগান তুলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বাদল সরদার বলেন, যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পরিবারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, জাতীয়তাবাদী বিএনপি কোনো ধরনের চাঁদাবাজিকে সমর্থন করে না। দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ সময় তিনি এলাকাবাসীকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।