বগির হাট মাধ্যমিক বিদ্যালয়ের সেরা ৫ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

বিশেষ প্রতিনিধি ,
মাহবুবুর রহমান সাগর

মেধাবীরা সমাজ ও রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ—এই উপলব্ধি থেকে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে বগির হাট মাধ্যমিক বিদ্যালয়ের সেরা পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
ঢাকা কলেজস্থ বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ ও ঢাকা কলেজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করেন সোহানুর রহমান সোহাগ। তিনি ঢাকা কলেজস্থ বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা এবং ঢাকা কলেজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-প্রচার ও যুগ্ম সম্পাদক।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কুল কমিটির সভাপতি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি প্রদান করা হলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আরও বড় ভূমিকা রাখতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *