‎তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা

মল্লিক জামাল, ‎​নিজস্ব প্রতিবেদক,
‎বরগুনার তালতলীতে এক তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার উত্তর ঝারাখালি এলাকার নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।

‎​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার বলেন, মো: শাহ্ আমল (৪৯) সব প্রতি রাতে তার তরমুজ ক্ষেত পাহারা দেয়। হঠাৎ করে গতরাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি টের পেয়ে বাসা থেকে বের হলেও কাউকে দেখতে পায়নি।

‎​তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মো: শরিফুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ​”আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। অপরাধীদের শনাক্ত করতে অভিযান শুরু হবে। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *