নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আফতাবনগর এলাকায় এক বিদেশি চীনা নাগরিক ও এক বাংলাদেশি তরুণীর একই ফ্ল্যাটে বসবাসের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অনুসন্ধানে গেলে সংশ্লিষ্ট ফ্ল্যাটে ওই তরুণী ও বিদেশি নাগরিককে একসঙ্গে পাওয়া যায় বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, বিদেশি নাগরিকদের অবস্থান ও কার্যক্রম যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। তারা বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নিরাপত্তা ঝুঁকি এড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত। এলাকাবাসীর মতে, বিদেশি নাগরিকদের বাংলাদেশে অবস্থান ও কার্যক্রম দেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হওয়া জরুরি।
অনুসন্ধানকালে বিদেশি নাগরিকের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দেবেন। এমন ঘটনা আর হবে না।”
এদিকে, স্থানীয় বাসিন্দারা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, কোনো ব্যক্তি দেশি বা বিদেশি যেই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
তবে অভিযোগের বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।