মতিউর রহমান,স্টাফ রিপোর্টার
বরগুনা জেলাধীন পাথরঘাটা উপজেলার বকুলবাড়িয়া গ্রামের মুমূর্ষু ক্যান্সার আক্রান্ত রোগী রাসেল মিয়ার চিকিৎসায় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বরগুনা জেলা যুব অধিকার পরিষদ।
প্রবাসী রবিউল ইসলাম রুবেলের (আইন বিষয়ক সম্পাদক, বরগুনা জেলা যুব অধিকার পরিষদ) সৌজন্যে ও অর্থায়নে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ এক আনুষ্ঠানিকতার মাধ্যমে অসহায় রাসেল মিয়ার হাতে এই আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এ সময় বরগুনা জেলা যুব অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন:মোঃ সোহেল মিয়া, সভাপতি, বরগুনা জেলা যুব অধিকার পরিষদ সোহেল রানা, সাধারণ সম্পাদক, বরগুনা জেলা যুব অধিকার পরিষদ
শাহাদাত হোসেন সোহেল, অর্থ বিষয়ক সম্পাদক, জেলা যুব অধিকার পরিষদ, বরগুনা।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রবাস থেকেও দেশের মানুষের বিপদে পাশে দাঁড়ানো অত্যন্ত মহৎ একটি কাজ। রাসেল মিয়ার মতো সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে একজন ক্যান্সার রোগীর জীবন রক্ষা করা সম্ভব হতে পারে। সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।