#রাজধানীর_পান্থপথে_খাবার_দোকানে_হামলা_ঃ
-অপরাধ সময় ঃ——– রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ এলাকায় ক্ষুদ্র মহিলা ব্যবসায়ীর খাবার দোকানে হামলা ভাঙচুর লুটপাট এবং অন্তঃসত্ত্বা ক্ষুদ্র মহিলা মালিক ব্যবসায়ী মোসাম্মৎ আসমাকে পিটিয়ে আহত করা মর্মে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে আসমা কলাবাগান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় দুই তিন বছর যাবত আসমা ফুটপাতে শান্তিপূর্ণভাবে দোকান পরিচালনা করে আসছিল। হঠাৎ গত ১৪ই জুলাই ২০২৬ আনুমানিক রাত্রি ১০ ঘটিকার সময় হাসু মিয়ার ছেলে তরিকুল ইসলাম শান্তর নেতৃত্বে আরো চার-পাঁচজন হামলা চালিয়ে দোকান ভাঙচুর লুটপাট ও মারধর করে চলে যায়। স্থানীয় লোকজন আহত আসমা কি উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।আসমার প্রতিবেশী হিসাবে সানিসহ আরও তিন চার জন সত্য ঘটনা প্রতিবাদ করলে পত্রিকায় ভুয়া বানোয়াট ও মিথ্যা মনগড়া সংবাদ ছাপিয়ে দেয় এবং থানায় অভিযোগ দায়ের করে।অসহায় আসমার খাবার দোকান ভাঙচুর এবং লুটপাট মিথ্যা অভিযোগ করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের জনগণ।