অপরাধ সময় ডেক্সঃ-
মুন্সীগন্জ শিশু আদালতে ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা সিআরপি মামলা নং ৩৫/২৬ বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলায় আশরাফুল ইসলাম, যিনি একজন সেনাসদস্য বলে উল্লেখ করা হয়েছে, তাকে আসামি করা হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। মামলার নথিতে চিকিৎসা-সংক্রান্ত (মেডিকেল) প্রতিবেদনসহ অন্যান্য আলামত আদালতের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত আশরাফুল ইসলাম বলেন, “মামলাটি আমার বিরুদ্ধে হয়েছে। আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানাব।” তিনি অভিযোগের বিষয়ে এর বেশি কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, মামলাটি এখনও বিচারাধীন। তাই আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা বিচারিকভাবে প্রমাণিত হয়নি। অভিযুক্ত ব্যক্তি আইন অনুযায়ী নির্দোষ বলে গণ্য হবেন, যতক্ষণ না আদালত ভিন্ন সিদ্ধান্ত দেন।