ভবন নির্মাণের অভিযোগ, সাংবাদিককে হুমকি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর নন্দীপাড়া এলাকায় রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) এর বিধিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফোল্ডিং নম্বর ৮১ ভবনটি নির্মাণকালে রাজউকের বিধিমালা অনুসারে ১০ তলা ভবনের ক্ষেত্রে ৪০% থেকে ৩৮% জায়গা ফাঁকা রাখা বাধ্যতামূলক, কিন্তু সেই আইন অমান্য করা হয়েছে।
বাড়ির মালিক মোঃ হানিফ (পিতা: ইদ্রিস আলী) এবং নির্মাণকাজ পরিচালনা করছে আরাফা ডেভেলপার, যার প্রোপাইটর তোফাজ্জল হোসেন। অভিযোগ, ভবনটির সামনে রাজউক অনুমোদনের নকশা ও অন্যান্য তথ্য প্রদর্শন না করে, আইন লঙ্ঘন করা হচ্ছে, যা আশপাশের পরিবেশ ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
এদিকে, আইন বহির্ভূত এই কাজ নিয়ে একজন সাংবাদিক স্থানীয়দের অভিযোগ তুলে ধরার জন্য মাঠে নামেন। কিন্তু সেই সাংবাদিকের সঙ্গে কথা বলার পর, তিনি জানান, ভবন মালিক বা তার পক্ষ থেকে তার পরিচয় জানতে চাওয়া হয় এবং হুমকি দেওয়া হয়।
স্থানীয়রা বলেন, শুধুমাত্র এই এক ভবন নয়, ভবিষ্যতে অনেকেই এই ধরনের বেআইনি ভবন তৈরি করতে পারেন, তাই আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। স্থানীয়রা দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে এ ধরনের নির্মাণ প্রতিরোধ করা যায় এবং রাজউক-এর বিধিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *