: রাজধানীর মুগদা বিশ্বরোডের আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার: দৈনিক অপরাধ সময়
রাজধানীর মুগদা বিশ্বরোড এলাকার একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিষয়টি একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগ অনুযায়ী, মুগদা বিশ্বরোডের হোটেল ম্যাক্স ইন্টারন্যাশনাল-এ নিয়মিত অনৈতিক কার্যকলাপ চলে বলে স্থানীয়দের অভিযোগ। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
স্থানীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে অবহিত করা হলে তিনি “বিষয়টি দেখছি” বলে আশ্বাস দেন। একইভাবে সংশ্লিষ্ট সহকারী পুলিশ কমিশনার (এসি)-কেও জানানো হলেও তাঁর পক্ষ থেকেও একই ধরনের আশ্বাস ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ।
এ অবস্থায় স্থানীয়দের প্রশ্ন, সংশ্লিষ্ট প্রশাসন যখন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি এবার অভিযোগের বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে? এলাকাবাসীর দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এলাকায় শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়।
(বিঃদ্রঃ এই প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।)হোটেল কর্তৃপক্ষের বক্তব্য
অভিযোগের বিষয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের একজন প্রতিনিধি দাবি করেন, “আমরা ওসি, এডিসি, ডিসিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও স্থানীয় প্রভাবশালীদের টাকা দিয়ে হোটেল পরিচালনা করি। তাই সাধারণ মানুষ চাইলেই আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *