সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া শাখা ঘোষণা

কক্সবাজার জেলার চকরিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের চকরিয়া উপজেলা শাখা গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের আবুল মনসুুর মহসিনকে সভাপতি ও দৈনিক বাংলার
ইউসুফ বিন হোছাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার ১৮ জুন বাংলাদেশ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর এ কমিটি ঘোষণা দেন।

আগামী সাত কর্মদিবসের মধ্যেসভাপতি-সম্পাদকের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাতে অনুরোধ করা হয়েছে। কমিটিতে সাংবাদিক ছাড়াও সংগঠক পর্যায়ের আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, মানবাধিকার কর্মী, ছাত্র নেতা, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী, উদ্যোক্তারা সদস্য হতে পারবেন।

কমিটির নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতন বিরোধী কার্যক্রমের পাশাপাশি সাংবাদিকদের ন্যায়সঙ্গত ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *