অপরাধ সময় ডেক্সঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিবেদিত নেত্রী আলেয়া বেগমের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফেক আইডি ও গ্রুপের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে।
ষড়যন্ত্রের নেপথ্যে যারা
দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, আলেয়া বেগমের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও রাজপথে তাঁর সক্রিয় অবস্থানে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এই নোংরা খেলায় মেতেছে। বিগত দিনে নির্যাতিত এই নেত্রীর সাহসী ভূমিকা যখন তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করছে, ঠিক তখনই তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে।
আলেয়া বেগমের বক্তব্য
এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে আলেয়া বেগম বলেন:
“বিগত দিনে জেল-জুলুম ও রাজপথের নির্যাতন আমাকে দমাতে পারেনি। এখন ডিজিটাল প্ল্যাটফর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যে রটানো হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এসব সস্তা অপপ্রচার চালিয়ে আমার মনোবল ভাঙা যাবে না। আমি আইনি ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিকভাবেও এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করব
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুস্থ রাজনীতির চর্চাকে বাধাগ্রস্ত করতেই এই ধরনের সাইবার বুলিং ও ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হননের পথ বেছে নিয়েছে একটি মহল। তবে তৃণমূলের আস্থা ও ভালোবাসায় সিক্ত আলেয়া বেগম এই সংকট কাটিয়ে দলের সেবায় নিজেকে আগের মতোই নিয়োজিত রাখবেন বলে আশাবাদী তাঁর অনুসারীরা