৭৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আজিম মিয়া

 

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​সবুজবাগ থানা ৭৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোঃ আজিম মিয়া। এক বিশেষ সাক্ষাৎকারে এই শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৭৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
​মোঃ আজিম মিয়া ৭৩ নং ওয়ার্ডের একজন সুপরিচিত ও রাজপথের লড়াকু নেতা। তিনি ইতিপূর্বে ৭৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাসিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নাসিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং খিলগাঁও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। বর্তমানে তিনি ৭৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
​সাক্ষাৎকারে মোঃ আজিম মিয়া বলেন, “বিগত দিনে প্রতিটি আন্দোলন-সংগ্রামে আমি রাজপথে সক্রিয় ছিলাম। জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে অবতীর্ণ হতে গিয়ে অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছি। ঈদুল আজহার ত্যাগের মানসিকতা নিয়েই আমি এখন এলাকার জনগণের সার্বিক উন্নয়ন ও সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।”
​ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরে তিনি বলেন, “বর্তমানে এই ওয়ার্ডের বাসিন্দারা গ্যাস ও পানির সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছেন। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। আমি কাউন্সিলর নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস-পানির তীব্র সংকট দূর করব এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে এলাকাকে জলাবদ্ধতামুক্ত করার সুদৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি।”
​তিনি আরও জানান, ৭৩ নং ওয়ার্ডকে সম্পূর্ণ মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি তরুণ ও যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটি আধুনিক খেলার মাঠ প্রতিষ্ঠা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
​এলাকার এই বিশাল উন্নয়নযজ্ঞ সুচারুভাবে সম্পন্ন করতে তিনি স্থানীয় রাজনৈতিক অভিভাবক, মাননীয় রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের বিশেষ সহযোগিতা ও দিকনির্দেশনায় কাজ করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন।
​সবশেষে, মোঃ আজিম মিয়া পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে ৭৩ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *