অপরাধ সময় ঃ – ঢাকা, ২২ জুলাই ২০২৬: বাংলাদেশ গীথি ফেডারেশনের নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ ফরিদ আলম নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থা (বিএনআরএস)।
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ ফরিদ আলম দীর্ঘদিন ধরে সামাজিক, সাংগঠনিক ও পেশাগত কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং সংগঠনের প্রতি নিষ্ঠা বাংলাদেশ গীথি ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিএনআরএস-এর সভাপতি মো. ফরিদুল ইসলাম রহমান এবং সাধারণ সম্পাদক দৈনিক বাংলার ভোরের আলোর সম্পাদক অ্যাডভোকেট মো. শাহ আলম মোহাম্মদ ফরিদ আলমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা বলেন, তার এই অর্জন দেশের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক অবদান রাখবে এবং বাংলাদেশ গীথি ফেডারেশনকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
এদিকে, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও মোহাম্মদ ফরিদ আলমকে অভিনন্দন জানিয়ে তার সফল নেতৃত্বে বাংলাদেশ গীথি ফেডারেশন আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।