মাদারীপুর প্রতিনিধি ঃ রফিকুল ইসলাম মিন্টু
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, যারা মাদকের সাথে জড়িত আছেন, তাদেরকে শুধুমাত্র রমজান বোঝানো হবে। এরমধ্যে যদি তারা সংশোধন না হয়, তাহলে ঈদের পরে মাদক নির্মূলে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজ মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। খোকন তালুকদার বলেন, গত দেড় বছর অন্তবর্তীকালীন সরকারের অধীনে প্রশাসন ঢিলাঢালভাবে চলছিল। কেউ কারো দায়িত্ব নিতো না। জনগনের ভোটে একটি নির্বাচিত সরকার গঠন হয়েছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান সকল অন্যায়ের বিরুদ্ধে শতভাগ সোচ্চার রয়েছেন।
কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আরো বলেন, দেশের অন্যান্য সংসদীয় আসনের চেয়ে মাদারীপুর-৩ আসনে সবচেয়ে বেশি উন্নয়ন হবে। এরইমধ্যে সে ব্যাপারে কার্যক্রম শুরু হয়েছে। মাদারীপুরে গুরুত্বপূর্ণ দুটি খাল খনন করার জন্য কর্তৃপক্ষ নির্ধারণ করেছেন, সেই দুটি খাল খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে উপজেলা বিএনপির আয়োজনে ইফতার, দোয়া ও মোনাজাত মাহফিলে অংশ নেয় ৮-১০ হাজার মানুষ। উপস্থিত ছিলেন জেলা-উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।