রুমা –স্টাফ রিপোর্টার ঃ অপরাধ সময়
ঢাকা, ৩ মে ২০২৬: রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন রিসিপাড়া ইসলামাবাদ জামে মসজিদের সামনে কিশোর গ্যাংয়ের হামলায় নজরুল নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (৩ মে) সন্ধ্যা ৮টার দিকে নজরুলকে সুইচ গিয়ার (চাকু) দিয়ে আঘাত করা হয়। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনা সম্পর্কে একটি মামলা রুজু হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি জানান, এলাকাবাসীর আতঙ্কের বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখছেন এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।