টাকার পরিবর্তে কাগজ দিয়ে প্রতারণা:কোরবানির পশুর হাটে সক্রিয় প্রতারক চক্র

 

রিপোর্টার: শাফায়েত হোসেন

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন পশুর হাটে প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব চক্র টাকার বান্ডিলের মধ্যে কাগজ রেখে গরু বিক্রেতা ও খামারিদের সঙ্গে প্রতারণা করছে।
কোরবানির ঈদের ব্যস্ত সময়ে অসাধু ব্যক্তিরা নানা কৌশলে ব্যবসায়ীদের ফাঁদে ফেলছে। ফলে বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ও খুচরা গরু ব্যবসায়ী এবং খামারিরা আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়ছেন।
সংশ্লিষ্টদের পরামর্শ, কোনো পশু বিক্রির আগে ক্রেতার দেওয়া টাকা ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। টাকা গ্রহণের সময় পরিচিত বা বিশ্বস্ত কাউকে সঙ্গে রাখা এবং প্রকাশ্যে টাকা গণনা করা উচিত। কোনো ধরনের সন্দেহজনক লেনদেন দেখা গেলে দ্রুত হাট কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
সকল গরু ব্যবসায়ী ও খামারি ভাইদের প্রতি অনুরোধ, সতর্ক থাকুন এবং প্রতারণা থেকে নিজেকে ও অন্যদের রক্ষা করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *