রিপোর্টার: শাফায়েত হোসেন
পবিত্র ঈদুল আজহার উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আদাবর ৩০ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মনোয়ার হোসেন জীবন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার ত্যাগ, সংযম, মানবতা ও মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। এই ঈদের মহান আদর্শ আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে প্রতিফলিত হোক—এটাই আমার প্রত্যাশা। আমি আদাবর ৩০ নং ওয়ার্ডের সকল মুসলিম ভাই-বোনসহ সকল ধর্ম-বর্ণের নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তিনি আরও বলেন, “আমি সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ। আমাদের এলাকাকে সন্ত্রাস, মাদক ও সকল ধরনের অপরাধমুক্ত রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা সমাজের জন্য বড় হুমকি। তাই কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সঠিক তথ্য দিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা করুন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য ৩০ নং ওয়ার্ড গড়ে তুলতে সক্ষম হব।
শেষে তিনি মহান আল্লাহ তাআলার কাছে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবার ঈদ আনন্দময় ও নিরাপদ হোক—এই দোয়া করেন।