মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

 

 


 অপরাধ সময় ঃ- ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার ৩৪ নম্বর ওয়ার্ড এলাকায় সোহেল ওরফে সোহেলের বিরুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন ভুক্তভোগী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করা হচ্ছে।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, চটপটি বিক্রেতা, গেন্ডারিয়া ব্যবসায়ী, অটো মিস্ত্রি, বাস কাউন্টারের টিকিট বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে মাসিক ভিত্তিতে অর্থ নেওয়া হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তারা।
ভুক্তভোগীদের দাবি, এলাকার কিছু ব্যবসায়ী নিরাপত্তার অভাবে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তারা অভিযোগ করেন, প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা থাকে।
এলাকাবাসীর একাংশ অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে ব্যবসা পরিচালনা করছেন। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে অভিযুক্ত সোহেলের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *